মাগুরায় ফুটবলের জয়

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

বাড়ির ছাদ বা গাছ কোথাও স্থান নেই। হাজারো ফুটবল ভক্তের উপস্থিতিতে খেলা শুরুর আগেই লোকারণ্য মাগুরা সদরের আলোকদিয়া ফুটবল মাঠ।

সোমবার বিকালে উপজেলা গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় এভাবেই এক বৃদ্ধকে খেলাপ্রাঙ্গনে নির্মিত অস্থায়ী ছাউনির উপরে বাঁশ ধরে বসে খেলা দেখতে দেখা গেছে। দুটি ইউনিয়নের প্রাণবন্ত ফুটবল নৈপূণ্য প্রদর্শনের লড়াইয়ে একটি দল জয়ের স্বাদ পেয়েছে কিন্তু দিনশেষে সবার মুখেই হাসি ফুটেছে, জয় হয়েছে ফুটবলের।

‘মাদক ছাড়ুন, খেলাধুলা করুন, দেশ গঠনে অংশ নিন’- এ স্লোগানে শুরু হওয়া উপজেলা গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় বগিয়া ইউনিয়ন কুচিয়ামোড়া ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: