মহম্মদপুরে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলার যশপুর ও মাইজপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। কয়েকটি বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার বাচ্চু সরদারের সমর্থকেরা আজম সরদারের সমর্থক মাইজপাড়া গ্রামের শওকতকে পিটিয়ে আহত করে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার সকালে আজম সরদারের লোকজনদের বাড়িঘরে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে নুরজাহান বেগম (৫৫), ইমারত সরদার (৭৫), মনোয়ার সরদার (৩৫) ও হাছান (৩০) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: