মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার মান্দারতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান (২০) নামে এক নসিমনচালক নিহত হয়েছেন। নিহত নাজমুল সদর উপজেলার জগদল গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন জিয়া (৩৫) নামে আরও একজন। আহত ব্যক্তিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে মাগুরা-মহম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, রাতে নাজমুল শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে ধান নিয়ে শত্রুজিৎপুর থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে মান্দারতলা এলাকায় পৌছালে নসিমনের হাতল ভেঙ্গে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই চালক নাজমুলের মৃত্যু হয়। এসময় আহত হন নসিমনে থাকা জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: