মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় জেলা পর্যায়ে মৌসুমী প্রতিযোগিতা ২০১৮ এর অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় দলীয় লোকনৃত্য, জারি গান, উপস্থিত বক্তৃতা, উপস্থিত অভিনয় ও দেয়ালিকা বিষয়ে ৪ উপজেলার শ্রেষ্ঠ ৮০ জন শিল্পী অংশগ্রহণ করে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহমদ আল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক আতিকুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, সহযোগি অধ্যাপক দেলোয়ার হোসেন খানসহ অন্যরা।

