মাগুরানিউজ.কমঃ
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিভা প্রকল্পের উদ্যোগে সেভ দ্য চিলড্রেন ও ইউএস এইডের আর্থিক সহায়তায় জেলা সদর ও মহম্মদপুর উপজেলার ৬৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২৫৩ শিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
বুধবার শহরের তাঁতিপাড়া ৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম সিরাজুদ্দোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি।
চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন যশোর কপোতাক্ষ লায়ন চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের ডা. খাইরুজ্জামান।
চক্ষু ক্যাম্পে সদর উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৯২ জন ছাত্র-ছাত্রীকে সেবা দেয়া হয়। পরে মহম্মদপুরের ২৫টি স্কুলের ৬১ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেয়া হয়।
প্রকল্প কর্মকর্তা শাহীন মৃধা জানান, ২ উপজেলার ৬৫টি বিদ্যালয়ের প্রায় ১৪ হাজার ৪০০ জন শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করে অপুষ্টিসহ নানা কারণে ২৫৩ জন শিশুর চোখে দৃষ্টি জটিলতাসহ নানা উপসর্গ পাওয়া গেছে।
পরে তাদের এ সেবার আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।


