ভ্যাপসা গরম আরো দু’দিন

মাগুরানিউজ.কমঃ 

imagesবাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। গরমের সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট আরো অসুবিধার সৃষ্টি করেছে। 

সাত দিন ধরে বৃষ্টি না থাকায় গরম পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থা থাকবে আরো ২/১ দিন।

বৃহস্পতিবার আবহাওয়া অফিস সুত্রে জানা যায় , গত এক সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ায় বাতাসে জলীয় বাষ্পের আধিক্য রয়েছে। গরম জলীয় বাষ্প বাতাসে ঘুরপাক খাচ্ছে।

আরো ২/১ দিন এ অবস্থা অব্যাহত থাকবে , বৃষ্টি হলেই গরম কমে যাবে। 

ভ্যাপসা গরমে প্রচণ্ড ঘামে জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষের কষ্ট হয়েছে বেশি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরন থেকে ভারী বর্ষণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: