দক্ষিণ-পশ্চিমের ১৮ রুটে ২১ সেপ্টেম্বর থেকে ধর্মঘটের হুমকি

মাগুরানিউজ.কমঃ  

download (1)দাবি আদায় না হলে ২১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে যশোর জেলা সড়ক পরিবহন সমিতি।

মহাসড়কে নসিমন, করিমন, টেকার, টেম্পু, জেএসএ, মহেন্দ্র ও ইজিবাইক চলাচল বন্ধসহ পাঁচ দফা দাবিতে এ ধর্মঘট পালনের হুমকি দেওয়া হয়। একইসঙ্গে যশোর-খুলনা, যশোর-মাগুরা,যশোর-নড়াইলসহ বিভিন্ন সড়ক সংস্কার, দৌলতদিয়ায় যাত্রী হয়রানি বন্ধের দাবিও জানানো হয়।

সংগঠনের নিজস্ব কার্যালয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পবিত্র কাপুড়িয়া।

পরিবহন মালিক সমিতির সভাপতি আলী আকবর জানান, সরকার ও হাইকোর্টের সিদ্ধান্ত উপেক্ষা করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে নসিমন, করিমন, টেকার, টেম্পু, জেএসএ, মহেন্দ্র ও ইজিবাইক চলাচল করছে। পাশাপাশি যশোর-খুলনা, যশোর-নড়াইল, যশোর-মাগুরা, যশোর-চৌগাছাসহ বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এ ছাড়া হাইওয়ে পুলিশের চাঁদাবাজি, দৌলতদিয়া ঘাটে হয়রানি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও গাড়ির চেসিস, টায়ার, টিউব, যন্ত্রাংশ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ নানা কারণে পরিবহন মালিক ও শ্রমিকরা দুর্বিষহ জীবন যাপন করছে।

এদিকে এ নাজুক পরিস্থিতি থেকে উত্তরণে মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতাদের সমন্বয়ে পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু, পরিবহন মালিক সমিতির নেতা অসীম কুণ্ডু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: