মাগুরায় সোহাগ পরিবহনের বাসচাপায় যুবকের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ 

images (2)মাগুরা পৌরসভার শান্তিবাগ এলাকায় মাগুরা-যশোর সড়কে যাত্রীবাহী বাসের চাপায় মঞ্জুর হোসেন (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শান্তিবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঞ্জুর হোসেন সদর উপজেলার দেড়ুয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মঞ্জুর হোসেন মোটরসাইকেলে করে ভিটাসাইর এলাকা থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মঞ্জুর মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ গাড়িটি আটক করেছে। তবে, চালক পালাতক রয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: