মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় উল্টো রথযাত্রার মধ্যদিয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) এর উদ্যোগে অনুষ্ঠিত ৯দিনব্যাপি রথযাত্রা উৎসবের সমাপনী আজ অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী দিনে বিকালে শহরের নতুন বাজার সাহাপাড়া এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. প্রদ্যুত কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, ইসকন মাগুরার সহকারি পরিচালক শ্রীমান সুন্দরানন্দ নিতাই দাস ব্রহ্মচারী, ঢাকার ইসকন ইয়ুথ ফোরামের পরিচালক শ্রীমান মিত্রগোপা কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রমুখ।
আলোচনাসভা শেষে জগন্নাথদেবের রথযাত্রার সমাপনী র্যালি অনুষ্ঠিত হয়।
৯ দিন ব্যাপি অনুষ্ঠানের মধ্য ছিল শিশু কিশোরদের বৈদিক জ্ঞান প্রতিযোগিতা, ভজন কীর্তন, আরতী কীর্তন, জগন্নোথ লীলামৃত পাঠ, শ্রীমদ্ভাবমত পাঠ, মাহাপ্রসাদ বিরতণসহ নানা কর্মসূচি পালিত হয়।
গত ১৪ জুলাই রথযাত্রার উদ্বোধন করেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকাদার এমপি।

