মাগুরায় সাজেদা চৌধুরী

মাগুরানিউজ.কমঃ 

1411917399

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন ‘এ দেশে বন্দুকের নল কিংবা ষড়যন্ত্র করে অবৈধ ক্ষমতা দখলের দিন শেষ। জনগণ শেখ হাসিনাকে ৫ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছেন। এ কারণে বর্তমান সরকার পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তি অতীতের মতই ঐক্যবদ্ধভাবে অবৈধ ক্ষমতালিপ্সুদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেবে।’

মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর এমপির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংবর্ধনা কমিটির সভাপতি মোল্লা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর এমপি, সংরক্ষিত আসনের এমপি কামরুল লাইলা জলি, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ।

সাজেদা চৌধুরী মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে বলেন-আন্দোলন কত প্রকার কি-কি  আওয়ামীলীগ তা জানে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও উজ্জ্বীবিত রয়েছে। যে কারণে আওয়ামীলীগ বিএনপির আন্দোলনের হুমকীতে ভয় করে না।

এর আগে মাগুরা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু খালেদা জিয়ার মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বাস আছে কিনা, সে ব্যাপারে সন্দেহ আছে। আওয়ামীলীগ মুক্তিযদ্ধের চেনতনায় বিশ্বাসী একটি দল। এ কারনে যুদ্ধাপরাধীদের রক্ষক বিএনপির সাথে কোন সমঝোতা বা সংলাপ হবে না।

এ সময় তিনি লতিফ সিদ্দিকী প্রসঙ্গে আরো বলেন, লতিফ সিদ্দিকীর বিষয়ে সিদ্ধান্ত নেবে দল। আর ধর্মীয় বিষয়ে তার বক্তব্যের বিচার আল্লাহ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: