মহম্মদপুরে বিএনপি ও আওয়ামী সংঘর্ষে আহত ৩০

মাগুরানিউজ.কমঃ 

images (1)মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।বুধবার দুপুরে মহম্মদপুর উপজেলার রাজাপুরের গঙ্গানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

গুরুতর আহত মিনা (১৫), রাজ্জাক, (৩০), রাজ্জাক (৩২), হাসেম (৩৫), মিজানুর (৩০), সাজ্জাদ (৩১), ফিরোজ (২১), আয়নাল (২৮), নজরুল (৪২), বিপুল (১৯), রবিউল (৩০) ও মুসাকে (২৭) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অপরিচিত কয়েকজন যুবক মাদক সেবন করছিলেন। এ সময় এলাকার কয়েকজন যুবক তাদের পরিচয় জানতে চান।  এতে অপরিচিতরা স্থানীয় এক আওয়ামী লীগ নেতার আত্মীয় পরিচয় দিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে এ ঘটনার জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতা জিন্নাহ মিয়া ও বিএনপি নেতা নিহার মোল্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: