মাগুরায় সাংবাদিক চম্পক রায় চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন

মাগুরানিউজ.কমঃ

Champak_Roy_sm_575425517

মাগুরার বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট চম্পক রায় চৌধুরীর (৫৮) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মিরপুর ডেল্টা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, বৃদ্ধ বাবা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার মাগুরা শহরের সাতদোহা মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। চম্পক রায়ের মৃত্যুতে মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩ দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সংসদ সদস্য মো. সিরাজুল আকবর এমপি, সংসদ সদস্য কামরুল লায়লা জলি, মাগুরা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

অ্যাডভোকেট চম্পক রায় চৌধুরী ১৯৬৯ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। তিনি মাগুরা থেকে প্রকাশিত গণসংবাদ পত্রিকার সম্পাদক এবং যশোর ও ঢাকার বিভিন্ন দৈনিক পত্রিকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সবশেষে তিনি এটিএন বাংলা ও এটিএন নিউজের মাগুরা জেলা প্রতিনিধি ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: