মাগুরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা শুরু

মাগুরানিউজ.কমঃ

10915248_794739463939908_3608897361779581290_n

মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহী বড়রিয়া ঘোড়দৌড় মেলা শুরু হয়েছে। প্রায় একশ’ বছর ধরে  বাংলা পৌষ মাসের ২৮ তারিখে এ মেলা বসে। খুলনা বিভাগের সর্ববৃহৎ এ মেলাকে ঘিরে এখন এলাকায় চলছে উৎসবের আমেজ।

উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলার স্টল। চারুকারু, কাঠ-বাশ, প্রসাধনী, বেত আসবাবপত্র, তৈজষপত্র, মিষ্টি মাছসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে হাজার হাজার স্টলে ক্রেতারা ভিড় করছেন।

মাগুরাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক সমাগম হয় এই মেলায়। মূল মেলা একদিন হলেও মেলার আগে ও পরে পক্ষকালব্যাপী চলে মেলার বেচা-কেনা।

মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন স্থান থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঘোড়া আনা হয়। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নানা ব্যবস্থা। সার্কাস, পুতুল নাচ, যাত্রা ও বিচারগান এ মেলার অন্যতম আকর্ষণ।

মেলার আশপাশের গ্রামগুলোয় এখন চলছে উৎসবের আমেজ। মেলাকে ঘিরে এসব গ্রামে জামাই আদর রেওয়াজে পরিণত হয়েছে। ঈদে না হলেও অন্তত মেলা উপলক্ষে জামাই-মেয়েকে দাওয়াত দেওয়া হয়। বাড়ি বাড়ি চলে রকমারি পিঠা তৈরির ধুম।

সরেজমিন দেখা গেছে, মেলা এলাকায় বিক্রেতারা নানা পণ্যের পসরা সাজিয়ে বসে আছে। তিন-চার দিন আগে থেকেই তারা দোকান নিয়ে বসে আছেন। টুকটাক বেচা কেনা শুরু হলেও আজ ভোর থেকে শুরু হয়েছে মূল বেচা কেনা। রাজনৈতিক অস্থিরতা ও প্রচণ্ড শীত ও শৈত্য প্রবাহের কারণে ব্যবসায়ীরা একটু চিন্তিত রয়েছেন। তারপরও ভাল বিক্রি হবে বলে তারা আশা করছেন।

রাজশাহী, কুমিল্লা, ফরিদপুর, বগুড়া,যশোর, নড়াইল, মাগুরা ও কুষ্টিয়ার ব্যবসায়ীরা ইতিমধ্যে নানা পণ্যের পসরা নিয়ে মেলা প্রাঙ্গনে সমবেত হয়েছেন।

মেলা উদ্‌যাপন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু জানান, ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলায় আসা লোকজনের ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য মেলা কমিটির প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসন বিভিন্ন  পদক্ষেপ গ্রহণ করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: