মাগুরানিউজ.কমঃ
‘শিক্ষিত মা এক সুরভিত ফুল প্রতিটি ঘর হবে এক এক একটি স্কুল’-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৫ ও শিক্ষা মেলা আজ মঙ্গলবার শেষ হয়েছে।
জেলা প্রাইমারি টিসার্স ট্রেনিং ইনস্টিটিউট মাঠে ১৪-২০ জানুয়ারি সপ্তাহব্যাপী শিক্ষা মেলা বসে। মেলায় পাঠদানে সহায়ক শিক্ষা উপকরণের স্টল নিয়ে জেলার চারটি উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।
মঙ্গলবার বিকেলে জেলা প্রাইমারি টিসার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠানে পিটিআই সুপারিনটেনডেন্ট বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ: মাহাবুবর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএসএম সিরাুদ্দৌহা, জেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি।
জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও পুরস্কার বিতরণ করেন।




