মাগুরানিউজ.কমঃ
মাগুরায় মাথায় পিস্তল ঠেকিয়ে আসাদুজ্জামান নামের এক বিকাশ প্রতিনিধি কাছে থাকা ৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকেলে শালিখার রামকান্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শালিখা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন কুমার দাস জানান, বিকেল পৌনে ৪টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর এলাকায় মোটরসাইকেল যোগে বিকাশের মার্কেটিং প্রতিনিধি আসাদুজ্জামান যাচ্ছিলেন। এ সময় পাঁচ ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

