মাগুরায় সন্ন্যাসি নিহতের ঘটনায় সড়ক অবরোধ, মহাসড়কে যানজট

মাগুরানিউজ.কমঃ

images (11)মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজারে ট্রাকচাপায় সুশীল মণ্ডল (৭০) নামে এক সন্ন্যাসির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাজরাপুর গ্রামের জলধর মণ্ডলের ছেলে। শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ইছাখাদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। সন্ন্যাসি নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন এলাকাবাসী।
 
প্রত্যক্ষদর্শীরা জানান- বিকেল ৪টার দিকে ইছাখাদা বাজারে রাস্তা পার হওয়ার সময় পণ্যবাহী একটি ট্রাক সুশীল মণ্ডলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ইছাখাদা বাজারে স্পিড ব্রেকার স্থাপনের দাবীতে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
 
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে এসে স্পিড ব্রেকার নির্মাণের প্রতিশ্রুতি দিলে বিকেল সোয়া ৫টার অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।
 
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: