মাগুরায় সন্ত্রাসী হামলায় গুরুতর জখম ব্যবসায়ী

মাগুরানিউজ.কমঃ

magura_map
মাগুরার মহম্মদপুরে সন্ত্রাসী হামলায় পান্নু মোল্যা (৪০) নামের এক ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে উপজেলার ঝামা এলাকায় এ ঘটনা ঘটে।

জমি নিয়ে পূর্ব বিরোধের মামলা তুলে না নেওয়ায় প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে তার পরিবারের সদস্যেরা দাবি করেছেন। পান্নু মোল্যাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়।

পান্নু মোল্যা মহম্মদপুরের পলাশবাড়িয়ার মান্দারবাড়িয়া গ্রামের বদর উদ্দিন মোল্যার ছেলে। পেশায় তিনি মৌসুমি কৃষি ফসল মজুদের ব্যবসায়ী। তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে। 

মাগুরা সদর হাসপাতালে পান্নু মোল্যার স্ত্রী মাজেদা বেগম জানান, জমিজমার মালিকানা নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশী সৈয়দ আফসার আলীর সঙ্গে আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে। বিবাদমান জমিতে আদালত ১৪৪ ও ১৮৮ ধারায় উভয়পক্ষের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। আজ সোমবার আদালতে উভয় পক্ষের হাজির হওয়ার দিন ধার্য্য রয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষের লোকজন নানা রকম ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছে।

ঘটনার সময় পান্নু মোল্যা স্থানীয় ঝামা বাজার থেকে পার্শ্ববর্তী মান্দারবাড়িয়া গ্রামের বাড়ি ফেরার পথে হালিম ডাক্তারের বাড়ির কাছে পৌঁছালে ১০-১২ জন ব্যক্তি তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে কুপিয়ে-পিটিয়ে তাকে গুরুতর জখম করে। তার শরীরের মাথাসহ বেশ কয়েক জায়গায় জখম হয়েছে।

খবর পেয়ে তার ছেলে আল আমিন ও প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।

 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, ঘটনার পর পরই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে তৎপর রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: