মাগুরায় শীত এলো কুয়াশার চাদর গায়ে

মাগুরানিউজ.কমঃ


OLYMPUS DIGITAL CAMERA

এখন হেমন্ত। শীত আসি আসি করছে। তবে শীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে গ্রামের মেঠো পথে। ভোরে সাদা চাদরে ঢেকে যাচ্ছে পথঘাট। শিশির জমছে ভোরের  ঘাসে।

কুয়াশার আবরণের ফাঁকে সোনালী সোপানের আভাস দেয় কার্তিক। কুয়াশার চাদর মুড়ি দিয়ে সে প্রতিবছর আসে শীতের আগমনী বার্তা সঙ্গে নিয়ে। কার্তিকের পরেই সমৃদ্ধির অগ্রহায়ণ। হেমন্তের তখন এক অন্য রূপ। মাঠে মাঠে বাতাসে দোল খায় সোনালী ধানের ছড়া।

আবহাওয়াবিদরা বলেছেন, এক সপ্তাহ পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। এবার ঠিক সময়েই শীত  নামবে বলে তারা জানান। গত কয়েকদিন মাগুরায় দিনে গরম রাতে ঠান্ডা পড়ছে। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে মাগুরার পথঘাট।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পচিালক মোখলেছুর রহমান জানান, সঠিক সময়ে শীত আসা কৃষির জন্য সুখবর। সঠিক সময়ে শীত নামলে গমসহ বিভিন্ন  রবি শস্যেও আশাতীত ফলন পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান বলেন, মৌসুম পরিবর্তনের সময় ঠান্ডাজনিত অসুখবিষুখ এমনিতেই বেড়ে যায়। তবে এ বছর আক্রান্তের হার এখনো মারাত্মক পর্যায়ে পৌঁছেনি বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: