মাগুরায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

মাগুরানিউজ.কমঃ

download

মাগুরার মহম্মদপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। শনিবার দুপুরে র‌্যাব-৬ সদস্যরা উপজেলার জোকা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে। তারা হচ্ছে-বালিদিয়া গ্রামের আবদুর রশীদের ছেলে লিটন (৩০), কলমধারী গ্রামের মৃত: মোক্তাদির বিশ্বাসের ছেলে ওহিদুজ্জামান ওহিদ (৩২) ও চরসেলামতপুর গ্রামের মৃত: কাশেম মোল্যার ছেলে মীর আক্কাচ (৫০)।

ক্রেতা সেঁজে র‌্যাব সদস্যরা ফাঁদ পেতে তাদেরকে গ্রেপ্তার করে বলে স্থানীয়রা জানান। তবে তাদেরকে স্থানীয় থানা পুলিশে সোপর্দ করা হয়নি। র‌্যাব-৬ যশোর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, যশোরের র‌্যাব-৬ সদস্যা একটি পিস্তলসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে তিনি জেনেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: