
আজ সারদা মায়ের ১৬২তম জন্মতিথি৷
সেই উপলক্ষে চলছে বিশেষ পুজো-অর্চনা৷ আজকের এই পূণ্যতিথিতেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন সারদাদেবী৷
শ্রীরামকৃষ্ণ তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদাদেবীকে৷ আর স্বামীজি তাঁকে দিয়েছিলেন সঙ্ঘ জননীর স্থান৷
প্রথমবার পাশ্চাত্য জয় করে ফেরার পরও সাষ্টাঙ্গে শ্রী মাকে প্রণাম করে জানিয়েছিলেন, সাফল্য শুধু মায়ের আশীর্বাদেই৷

