ছাত্রলীগ নেতা রাজন হত্যাকান্ডে থমথমে মাগুরা

মাগুরানিউজ.কমঃ 

Untitled-1fg

মঙ্গলবার সন্ধ্যায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রাজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তার বাড়ি খানপাড়া এলাকায়।

রাজন খান নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার সকাল ১০টার দিকে নিহত রাজনের সমর্থক ও এলাকাবাসী বেলা ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

জেলা ছাত্রলীগ শহরের মধ্যে প্রতিবাদ মিছিল করে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা সমাবেশ করে। সেখানে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম, সহ-সভাপতি ইমরান হোসেনসহ অন্য নেতারা। অভিযুক্ত মীর সাঈদ ও তার বাহিনীকে দায়ী করে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা।

এ সমাবেশ থেকে বৃহস্পতিবার আধাবেলা হরতালের ঘোষণা দেয়া হয়।

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, বুধবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। পরে পরিস্থিতি সামলাতে শহরে পুলিশের পাশপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: