কাত্যায়নী পূজা উপলক্ষে মাগুরা জামায়াতের হরতালের আওতামুক্ত

মাগুরানিউজ.কমঃ

Untitled-2 copy


মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা উপলক্ষে বৃহস্পতি ও রোববারের হরতাল প্রত্যাহার করেছে মাগুরা জেলা জামায়াতে ইসলামী। বুধবার রাত ৯টার দিকে মাগুরা সদর উপজেলা জামায়াত আমির ফারুক হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। 

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুৎ কুমার সিংহকে দেওয়া এক চিঠিতে জেলা জামায়াতের আমীর মো. আলমগীর বিশ্বাস এ তথ্য জানান।ফারুক হোসেন জানান, বুধবার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের কাত্যায়নী পূজা উপলক্ষে মাগুরা জেলাকে হরতালের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার জানান-প্রায় শত বছরের ঐতিহ্যবাহী মাগুরার হিন্দু সমাজের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রীশ্রী কাত্যায়নী পূজার সপ্তমী ও দশমীর দিনে জামায়াতের হরতাল ডাকায় আমরা তাদের কাছে হরতাল প্রত্যাহারের অনুরোধ জানাই। এ অনুরোধে সমর্থন জানিয়ে জেলা জামায়াতের পক্ষ থেকে হরতাল প্রত্যাহার করা হয়েছে। এর ফলে কাত্যায়নী পূজায় হরতালের কোনো প্রভাব পড়বে না বলে আমাদের বিশ্বাস।

তবে, বৃহস্পতিবার ছাত্রলীগের ডাকা আধাবেলা হরতাল প্রত্যাহারের কোনো ঘোষণা দেওয়া হয়নি। জেলা ছাত্রলীগ নেতা রাজন খান নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার  মাগুরাতে আধাবেলা হরতাল ডেকেছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: