মাগুরায় রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবীতে সুজনের মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ 

file (18)
দেশের চলমান সহিংস রাজনীতির বিপরীতে শান্তি-সম্প্রীতি ও সমঝোতার দাবীতে মাগুরায় মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।
শনিবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে সুজনের জেলা সভাপতি শিক্ষাবিদ খান জিয়াউল হকের সভাপতিত্বে শহরের চৌরঙ্গীর মোড়ে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক খান শরাফত হোসেন, আব্দুর রউফ মাখনসহ অন্যরা।
মানববন্ধন থেকে চলমান রাজনৈতিক সংকট নিরসনে অবিলম্বে শান্তি সমঝোতার আহবান জানান। সেইসঙ্গে আন্দোলনের নামে সহিংসতা-নাশকতা বন্ধ, সন্ত্রসী কর্মকান্ড কঠোর হাতে দমন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, অবিলম্বে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ, অচলাবস্থা নিরসনে অবিলম্বে জাতীয় সংলাপ, রাজনৈতিক সংকটের টেকসই সমাধান, দ্রুত দন্ড কার্যকরসহ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া তরান্বিত করা, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা ও রাজনৈতিক হয়রানি বন্ধ করাসহ গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার দাবী জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: