মাগুরায় রবি ফসল ভালো হলেও ন্যায্য মূল্য প্রাপ্তি নিয়ে শঙ্কা কৃষকদের

মাগুরানিউজ.কমঃ 

 

file (16)

মাগুরা জেলার প্রতিটি উপজেলার কৃষকরা এবার কমবেশী সরিষা, তিশি, মসুরি, খেসাড়ি, মটর, পিয়াজ রসুন, সবজি ও গমের চাষ করেছেন।অনুকূল অবহাওয়া ও আধুনিক কলাকৌশল ও উন্নত জাত ব্যবহার করায় ফলনও পেয়েছেন বেশ ভালো।কিন্তু বর্তমান পরিস্থিতিতে ন্যায্যমূল্য পাবে না এ আশঙ্কা করছেন কৃষকরা।
এবার জেলা চলতি মৌসুমে ৪৯ হাজার ৫১৭ হেক্টর জমিতে রবি ফসলের আবাদ হয়েছে।এর মধ্যে১১ হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষা,ডাল ফসলের মধ্যে ১৭ হাজার ৫শ ৫ হেক্টর জমিতে মসুরি, ২ হাজার ২শ ৫ হেক্টর জমিতে খেসাড়ি, ৯ ৯০ হেক্টর মটর,৫৬ হেক্টর জমিতে ছোলা।অন্যদিকে ৮৬৮ হেক্টর জমিতে তিশি, ৫৬ হেক্টর জমিতে ছোলা, ৯৮৫ হেক্টর জমিতে রসুন, ২২৩ হেক্টর জমিতে মরিচ, ৩ হাজার ৮৭০ হেক্টর জমিতে সবজি,৮ হাজার ৩৮৫ হেক্টর জমিতে গম ও ৩ হাজার ১৬০ হেক্টর জমিতে পিয়াজের আবাদ হয়েছে। মাগুরার পিয়াজ না উঠলেও অন্যান্য জেলায় আগাম পিয়াজের চাষ করায় ইতিমধ্যে বাজারে এ পিয়াজ উঠতে শুরু করেছে। বর্তমানে প্রতি কেজি ৩২ থেকে ৩৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ দিকে সরিষা উঠতে শুরু করেছে। উৎপাদন খরচ বাড়লেও সরিষার দাম গতবারের তুলনায় না বাড়ায় সরিষার দামে কৃষকরা হতাশ। চাষিরা জানায়, আর কিছু দিনের মধ্যে মসুরি উঠতে শুরু করবে।

বর্তমানে কৃষি শ্রমিকের দাম অন্যান্য শ্রমিকের পাশাপশি বৃদ্ধিসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওযায় ফসল উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। বাজারে উৎপাদিত পণ্যের যে দাম পাওয়া যায় তাতে উৎপাদন খরচ ওঠানোই কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: