মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের ঘুল্লিয়া মেলা প্যান্ডেলে বুধবার দুপুরে পুতুল নাচের নামে নগ্ননৃত্য প্রদর্শনের প্রস্তুতির সময় ৪ ভাড়াটিয়া নর্তকীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে-যশোর সদরের নতুরহাট এলাকার আজগার আলীর মেয়ে বৃষ্টি (২২), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মশিপুর গ্রামের রোস্তম আলীর মেয়ে বৃষ্টি (১৯), রংপুর জেলার তাজহাটা গ্রামের বাবলুর মেয়ে লাবণী (২২) ও গাজীপুর জেলার কাপাসিয়ার চরসম্মানীয়া গ্রামের আবু বক্কারের মেয়ে মাসুমা (১৯)।
বুধবার বিকেলে তাদেরকে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।
মহম্মদপুর থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

