মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলা সদরের আড়পাড়া বালিকা বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মহাকবি সিরাজ-উদ-দৌলা।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রেখে তার চেতনায় অনুপ্রাণিত হয়ে আমাদের প্রত্যেকের কর্মে তা বাস্তবায়ন করতে হবে, তখনি এদেশ একাই উন্নত ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হবে।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ব্রজেন্দ্র নাথ মন্ডল, দৈনিক দিনকাল পত্রিকার সিনিয়র এক্রিকিউটিভ কাজী জাকির হোসেন, সহকারী শিক্ষক বাবু শিতান চন্দ্র বিশ্বাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক বাবু কার্তিক, সেলিম রেজাসহ ওই বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযুদ্ধকালিন সময়ের সকল ছবি সংরক্ষণের জন্য নির্দিষ্ট একটি কক্ষে সুরক্ষিত রাখার ব্যবস্থা রেখে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

