শালিখায় অ্যাড. বীরেন শিকদার গোল্ডকাপ টুর্নামেন্ট

মাগুরানিউজ.কমঃ

বিরেন-শিকদার১৬ ডিসেম্বর থেকে শালিখার পুলুম হাইস্কুল মাঠে শুরু হয়েছে অ্যাড. বীরেন শিকদার গোল্ডকাপ আট দলীয় ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় নড়াইলের শিংগীয়া একাদশ বনাম যশোরের মাহামুদপুর একাদশ। খেলায় মাহামুদপুর একাদশ শিংগীয়া একাদশকে ২-১ গোলে পরাজিত করে মাহামুদপুর।

খেলায় প্রথমার্ধে শিংগীয় একাদশের অধিনায়ক বিজয় একটি গোল করে এগিয়ে থাকেন। দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই সেকেন্ডে মাহামুদপুর একাদশ এক গোল করে খেলার সমতা আনে। এবং একেবারে শেষ মুহূর্তে খেলার দশ মিনিট থাকতে মাহামুদপুর অপর একটি গোল করে বিজয়ের মালা ছিনিয়ে নেয়।

রাসেল স্মৃতি সংঘের সভাপতি জিআরএম তারিকের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. শ্যামল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন রাসেল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক এরশাদুল বারী মিল্টন, উপদেষ্টা ফিরোজ হোসেন, যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, গোলাম রসুল, অনীল কুমার, আবু জাফর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: