মাগুরায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী: মুক্তিযোদ্ধাদের রেশন ও ঈদ পূজার বোনাস দেয়া হবে

 

মাগুরানিউজ.কমঃ 

11140266_1638656966366252_4605154591044838383_n

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের রেশন ও ঈদ পূজার বোনাস দেয়া হবে। ৭১’এর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের স্বীকৃতি ও যথাযথ সম্মান দেওয়া হবে। সকল মুক্তিযোদ্ধদের ডিজিটাল সনদ ও আইডি  কার্ড প্রদান করা হবে। যা মেশিনে দিলে ভূয়া ধরা পড়বে । ভূয়া সার্টিফিকেট দিয়ে কেউ কিছু করতে পারবে না। ৮ রকমের টেকনোলজি দিয়ে আইডি কার্ড তৈরী হবে। মুক্তিযোদ্ধাদের যাচাই কমিটিতে ৭ জন সদস্য থাকবেন। সব আবেদন কমিটির কাছে আসবে। কমিটির সদস্যরা ন্যায় বিচার করলে মনে রাখবে খরাপ কাজ করলে ঘৃনিত হবেন।

আজ শনিবার সন্ধ্যায় মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সভায় জেলা প্রশাসক মুহম্মদ মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবূয়ত আলী প্রমূখ ।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিক, সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে। অপরদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার শপথ নিয়েছেন। দেশের জনগন অস্ত্রের রাজনীতি চায় না তা আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনের মধ্যে দিয়েই সাধারণ মানুষ প্রমাণ করে দিবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: