মাগুরার জন্য প্রধানমন্ত্রীর উপহার

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_4267031593851699161_n copy

মাগুরার জন্য প্রধানমন্ত্রীর উপহার একটি আধুনিক ও যুগোপযোগী বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মাগুরাতে একটি আধুনিক ও যুগোপযোগি বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সম্প্রতি মাগুরা সদর উপজেলার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ ঘোষণা দেন।

কিছুটা প্রত্যাশিত বেশিরভাগটাই অপ্রত্যাশিত প্রাপ্তির এমন অনুভূতির মাঝে মাগুরাবাসী বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।  

কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরকে, যার প্রচেষ্টায় মাগুরাবাসীর প্রাপ্তির খাতায় জমা হতে চলেছে একটি আধুনিক ও যুগোপযোগী বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

মেঘ না চাইতেই জল অনেকটা এমনই অনুভূতি সচেতন মাগুরাবাসীর, কারন প্রাপ্তিটা মাগুরাবাসীর জন্য হটাৎই। আনন্দিত মাগুরার অবিভাবক শিক্ষক-শিক্ষার্থীরা, মাগুরাতেই বিশ্বমানের তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা অনেকটা স্বপ্নের মতো। মাগুরার অনন্য এই প্রাপ্তিতে বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন এ্যাড. সাইফুজ্জামান শিখর ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

এ বিষয়ে সাইফুজ্জামান শিখর বলেন, মাগুরার স্বপ্ন পুরনে আমি অঙ্গীকারবদ্ধ। আমার বাবা আপনাদের সবার প্রিয় মরহুন এ্যাড আসাদুজ্জামান সাহেব স্বপ্ন দেখতেন সমৃদ্ধ সময়োপযোগী মাগুরা’র। সে স্বপ্ন পুরনের প্রচেষ্টা আমারও আর তা আমৃত্যু অব্যহত থাকবে। আর আমার স্বপ্ন পুরনের যাত্রার সঙ্গীও আপনারাই, প্রতিটি মাগুরাবাসী। আগামীর মাগুরা হবে সমৃদ্ধ-আধুনিক-কর্মমুখী-ডিজিটাল মাগুরা। যা সমগ্র দেশে অনুসরনীয় হয়ে থাকবে। 

এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, মাগুরা আমার প্রান। মাগুরার উন্নয়ন আমার স্বপ্ন। মাগুরার আপামর জনতার যে অকৃত্রিম ভালবাসা আমি ও আমার পরিবার পেয়ে এসেছি বা পাচ্ছি তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার।

আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমার প্রতি যে আস্থা তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: