মাগুরানিউজ.কমঃ
মাগুরা পৌর এলাকার ভায়না মোড়ে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পোষ্টার লাগানো নিষেধ থাকলেও তা উপেক্ষা করে পোষ্টার লাগিয়ে স্মৃতিস্তম্ভের পবিত্রতা নষ্ট করা হচ্ছে। মাগুরা শহরের প্রবেশ মুখে ব্যস্ততম এলাকা ভায়না মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উক্ত স্মৃতিস্তম্ভ নির্মান করা হয়। মাগুরা পৌর সভার পক্ষ থেকে পোষ্টার লাগানো নিষেধ মর্মে সাইনবোর্ড লাগানো থাকলেও পোষ্টার লাগান রয়েছে। স্মৃতি স্তম্ভের পবিত্রতা রক্ষায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া জরুরী বলে মনে করছেন স্থানীয় জনগন।


