মাগুরায় মা ও শিশুদের স্বাস্থ্য পরিচর্যায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ

timthumb

মাগুরা সদরের আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচীর আওতায় মাগুরা পৌরসভা এলাকায় ২০১৪-১৫ অর্থ বছরে নির্বাচিত ১ হাজার জন উপকারভোগী মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার জন্য হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর এ হেলথ ক্যাম্পের আয়োজন করে। হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন  আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ আমিনুল ইসলাম। হেলথ ক্যাম্পে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা।

ক্যাম্পে মাগুরা পৌরসভার ০১নং ওয়ার্ডের নির্বাচিত ১২১ জন উপকারভোগী মা ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সোফাইয়া সুলতানা তমা। তাছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ হতে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী (সাবান, স্যাভলন, স্যালাইন) বিতরণ ও মাগুরা সদর হাসপাতালের পক্ষ হতে মা ও শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

ক্যাম্পে মহিলাদের সচেতন করার লক্ষ্যে আর্সেনিকের প্রভাব ও এর ক্ষতিকর দিকসমুহ, নিরাপদ পানির উৎস, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, পরিবার পরিকল্পনা প্রভৃতি বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন মাগুরা সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা: জুলি চৌধুরী।

এছাড়া একইদিনে ২ ও ৩ নং ওয়ার্ডের ২টি কেন্দ্রে ২৩৬ জন নির্বাচিত উপকারভোগী মা ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষান্তে ব্যবস্থাপত্র ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: