প্রশাসনের সহায়তায় ঘরে ফিরলেন রাস্তায় পরিত্যক্ত বৃদ্ধা মা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

বৃদ্ধা মা রায়ে খাতুনের ঠাঁই হয়েছিল সড়কের আইল্যান্ডের ওপরে। গত প্রায় তিন মাস ধরে মাগুরা শহরের ঢাকা-ঝিনাইদহ সড়কের ভায়নার মোড় আইল্যান্ডের ওপরে ছিলেন তিনি। নিজের ছেলেই তাকে উক্ত স্থানে রেখে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বৃদ্ধা মায়ের ছবি ভাইরাল হয়ে যায়। এরপর শনিবার (৭ জুলাই) জেলা প্রশাসনের হস্তক্ষেপে মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় নিজ বাড়িতে ঠাঁই হয়েছে বৃদ্ধা রায়ে খাতুনের।

এলাকাবাসী জানায়, বৃদ্ধা মা বয়সের ভারে চলতে-ফিরতে পারেন না। একই স্থানে খাওয়া-দাওয়া, ঘুমানো এবং মলত্যাগ করেন। এ কারণে ছেলের বউ তুলি বেগমের কথায় শহরের ভায়না মোড়ে সড়কের আইল্যান্ডের ওপরে  মাকে ফেলে যান নিজের একমাত্র সন্তান আবুল হোসেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বলেন, ‘বৃদ্ধার ছেলে ও ছেলে বউকে  আইনের আওতায় নিতে চাইলে  স্থানীয়দের অনুরোধে তা করা হয়নি। পরে বৃদ্ধা রায়ে খাতুনকে তার বাড়ির একটি কক্ষে জায়গা করে দেওয়া হয়েছে। ’

আবু সুফিয়ান বলেন, ‘উপজেলা পরিষদের পক্ষ থেকে রায়ে খাতুনের জন্য বয়স্ক ভাতা এবং তার ছেলেকে রিকশার ব্যাটারি কেনার জন্য নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষনেও রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: