মাগুরানিউজ.কমঃ
মঙ্গলবার মাগুরায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা এবং পুলিশী হয়রানীর প্রতিবাদে বিএনপি এ হরতালের ডাক দিয়েছে।
জেলা বিএনপি’র সভাপতি কবির মুরাদ সোমবার দুপুর দেড় টার দিকে এ হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় কবির মুরাদ অভিযোগ করেন পুলিশ তাকেসহ নিরাপরাধ ৪২ নেতা-কর্মীর নামে গাড়ী পোড়ানোর অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছে। একইভাবে দলের সকল পর্যয়ের নেতা-কর্মীদের হয়রানী করছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের ভায়না এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘনায় পরদিন পুলিশ জেলা বিএনপি’র সভাপতি কবিরমুরাদসহ বিএনপি-যুবদল-ছাত্রদলের ৪২ নেতা-কর্মীর নামে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

