মাগুরায় ভোট পুন:গণনার মামলা খারিজ, বাচ্চু মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান

মাগুরানিউজ.কমঃ 

খাঁন জাহাঙ্গীর আলম বাচ্চু
খাঁন জাহাঙ্গীর আলম বাচ্চু

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে সৈয়দ আলী করিমের ভোট পুন:গণনার মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

গত ২৮ ফেব্রৃুয়ারি ২০১৪ খ্রী: অনুুষ্ঠিত মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পুনরায় গণনার মামলা খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার মাগুরার উপজেলা নির্বাচনী বিশেষ ট্রাইবুনাল আদালত ১ এর যুগ্ম দায়রা জজ মো. রোস্তম আলী এ রায় দেন। জনাব আলী করিম ৫৭টি কেন্দ্রের সবকটিতে পুনরায় ভোট গণনার জন্য মামলা করেন। নির্বাচনে খাঁন জাহাঙ্গীর আলম বাচ্চু পান ২৩ হাজার ৯০১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ আলী করিম পান ২৩ হাজার ৬৮১ ভোট। উভয়ের মধ্যে ব্যবধান ছিল ২২০ ভোট। খাঁন জাহাঙ্গীর আলম বাচ্চুর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. খাঁন রোকনুজ্জামান এবং সৈয়দ আলী করিমের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড, আব্দুল মজিদ-২।

সৈয়দ আলী করিম উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: