দগ্ধদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অনুদান

মাগুরানিউজ.কমঃ 

file (1)

হরতাল-অবরোধের আগুনে দগ্ধদের সহায়তায় ১০ লাখ টাকা করে বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব টাকা প্রত্যেক রোগীর ব্যাংক হিসাবে জমা করা হয়েছে। কেউ চাইলেও তুলতে পারবেন না। শুধু লভ্যাংশ তুলে নিতে পারবেন।

মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দীন মো. নুরুল ইসলাম।

মহাপরিচালকের সঙ্গে এ সময় ইউরোপীয় ইউনিয়নের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

প্রত্যেক রোগীর সঙ্গে কথা বলেন ইইউ প্রতিনিধিরা। সুবিধা-অসুবিধার  খোঁজ খবর নেন তারা। প্রতিনিধি দল বাংলাদেশে অগ্নিদগ্ধদের চিকিৎসায় এ ধরণের বার্ন ইউনিটের প্রশংসা করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: