মাগুরানিউজ.কমঃ
মাগুরা শত্রুজিতপুর সড়কে অজ্ঞান পার্টি আজ বৃহস্পতিবার রাতে অখিল বিশ্বাস নামের এক ব্যবসায়ীর ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
রাত পৌনে আটটার দিকে ভুষিমাল ব্যবসায়ী অখিল তার বাড়ি শত্রুজিতপুর যাবার জন্য মাগুরা শহর থেকে একটি অটোতে করে মীরপাড়া বাসস্ট্যান্ডে যাবার পথে ওই টেম্পোতে থাকা অজ্ঞান পার্টির কবলে পড়ে। তারা তাঁকে চেতনানাশকের মাধ্যমে অজ্ঞান করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে বজরুক শ্রীকুণ্ডি এলাকায় ফেলে রেখে যায়।
পরে এলাকাবাসী তাঁকে সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্ত ব্যবসায়ী অখিলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


