মাগুরায় কুখ্যাত বৈদ্যর মাঠে মাদক বিরোধী শিক্ষামূলক প্রতিযোগিতা

মাগুরানিউজ.কমঃ

Magura_Madok_M_4911438737u6uy

শুক্রবার সকাল ৯টার দিকে মাগুরা শহরের নান্দুয়ালী মধ্যপাড়ায় মাদক বিরোধী শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে নান্দুয়ালী মধ্যপাড়া মাদক স্পট বলে কুখ্যাত বৈদ্যর মাঠে শুরু হয় এ আয়োজন। ‘জ্ঞানের চর্চার মাধ্যমেই সম্ভব মাদক মুক্ত সমাজ গড়া’ এ স্লোগান নিয়ে এরপর এলাকার প্রায় দু’শো শিশু ও কিশোর দুটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করে শিক্ষামূলক এ প্রতিযোগিতায়।

সেখানে মাদকের কুপ্রভাব বিষয়ে রচনা ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করেছে অভিযাত্রী নামে স্থানীয় একটি সংগঠন।

প্রতিযোগিতার অন্যতম আয়োজক ওই এলাকার বাসিন্দা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কে.এম আনিস উল হক জানান, মাগুরা শহরের কয়েকটি মাদক স্পটের মধ্যে নান্দুয়ালী এলাকাটি অন্যতম। মাদকের ফলে এ এলাকার মানুষ প্রায়ই চুরি ছিনতাইসহ নানা সামাজিক অপরাধের শিকার হচ্ছেন।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য এলাকার মানুষের সম্মিলিত প্রয়াসে ও মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে এ আয়োজন করা হয়েছে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারি সবাইকে পুরস্কার দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: