মাগুরানিউজ.কমঃ
ফেসবুকে যারা অবৈধভাবে ভুয়া লাইক বাড়ান, তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়াসহ আরো কঠিন পদক্ষেপের ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ভুয়া লাইক লেনদেনকারীদের সতর্ক করে ফেসবুকের ন্যায়নীতি নিয়ে কাজ করা প্রকৌশলী ম্যাট জোন্স বলেন, অনেকেই আছেন যারা অর্থের বিনিময়ে ফেসবুকে তাদের পেজে ভুয়া লাইক বাড়িয়ে থাকেন। ফেসবুক প্লাটফর্ম ব্যবহার করে এমন অনৈতিক ও অবৈধ কাজ করা যাবে না।
তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে মানুষ বাস্তব বিষয়টি জানতে চান, ফেক বিষয় নয়। প্রয়োজনে প্রতি অ্যাকাউন্টের জন্য লাইকও নির্দিষ্ট করার কথা ভাবা যেতে পারে।
এক ব্লগ পোস্টে জোন্স জানান, ভুয়া লাইক বন্ধে আমরা আইন তৈরির কাজ করছি। অনৈতিক ও অবৈধ এমন কার্যক্রম ফেসবুকে দেখলেই আমরা ব্যবস্থা নেবো। এক ধরনের গাণিতিক পদ্ধতি ব্যবহার করে ভুয়া লাইক শনাক্ত করা হবে। আমরা চিহ্নিতদের অ্যাকাউন্টও বন্ধ করে দেবো। এছাড়া আইনি ব্যবস্থাও নেয়া হবে।


