মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলায় বৈদ্যুতিক তার ছিঁড়ে নিচে সড়ক দিয়ে যাওয়া পাটখড়িবোঝাই একটি ট্রাকে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শুক্রবার বেলা তিনটার দিকে শালিখা উপজেলার সিংড়া গ্রাম থেকে পাটখড়িবোঝাই একটি ট্রাক আড়পাড়া-সিংড়া সড়ক দিয়ে যাচ্ছিল। ট্রাকটি সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া একটি বৈদ্যুতিক তারের নিচ দিয়ে যাওয়ার সময় পাটখড়ি লেগে তারটি ছিঁড়ে পড়ে। এ সময় পাটখড়িতে আগুন লেগে যায়। তবে চালক টের না পাওয়ায় প্রায় আধা কিলোমিটার পথে আগুন লাগা পাটখড়ি পড়ে ঝোপ-জঙ্গলসহ দুটি বাড়িতে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে মালামাল পুড়ে গেলেও ট্রাকটির তেমন ক্ষতি হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
মহম্মদপুরে অগ্নিকান্ডে ৯ ঘর ভস্মীভূত
অপর ঘটনায় মাগুরার মহম্মদপুরের যশপুর গ্রামে অগ্নিকান্ডে জলাল ফকির ও শহিদুল ফকিরের ছয়টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আজ শনিবার বিকেেলে বৈদুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।


