মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরের মাঝাইল মান্দারতলা গ্রামের আবুল হোসেনের বাড়ির রান্নাঘরের চুলা থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন ছড়িয়ে পড়ে। এতে পাশাপাশি অবস্থিত আবুল হোসেন ও তাঁর দুই ছেলের বাড়ির নয়টি ঘর পুড়ে যায়।
মাগুরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আবুল হোসেনের দাবি, আগুনে তিনি ও তাঁর ছেলেদের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


