মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও অলোচনা সভা

মাগুরানিউজ.কমঃ 

file (8)

‘শিক্ষকের জন্য বিনিয়োগ, ভবিষ্যতের বিনিয়োগ’ এই প্রতিপাদ্য নিয়ে ৫ অক্টোবরের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাগুরায় আজ বুধবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশন ও গণ সাক্ষরতা অভিযান এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে সকালে শহরের ভায়না মোড় এলাকা থেকে একটি শোভাযত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সৈয়দ আতর আলী গ্রস্থাগারে আলোচনা সভায় মিলিত হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ অধ্যাপক হাবিবুল হাসান।

রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। বক্তব্য দেনন ড. রবিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার ফজলে আলম, অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, আব্দু রউফ মাখন প্রমুখ। সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: