মাগুরায় আইনজীবীকে কারাদণ্ডের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও বিক্ষোভ মিছিল

মাগুরানিউজ.কমঃ

15274_1479253702362488_40047027299399u58400_n

মাগুরায় অসৎ আচরণ ও সরকারি কাজে বাধার অভিযোগে সৈয়দ ফিরোজুর রহমান নামের এক আইনজীবীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে ডিসি অফিস ঘেরাও করে আইনজীবীরা।

এ সময় ২৪ ঘণ্টার মধ্যে ওই মামলার আদেশ প্রত্যাহার না করলে পাল্টা মামলা করার আলটিমেটাম দেন আইনজীবীরা।

এর আগে আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমানের অনুপস্থিতিতে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বানু কর্তৃক তিন মাসের কারাদণ্ডাদেশের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

আদালত সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বানুর আদালতে বিচারাধীন ১টি ১০৭ ধারার মামলার শুনানি নিয়ে দুপুর সেলিনা বানুর সঙ্গে এপিপি সৈয়দ ফিরোজুর রহমানের তর্কবিতর্ক হয়। এর পরপরই আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমান নির্বাহী কোর্ট ত্যাগ করেন। পরে সেলিনা বানু মোবাইল কোর্টে বিচার দেখিয়ে অসৎ আচরণ ও সরকারি কাজে বাধার অভিযোগে আইনজীবীকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: