মাগুরানিউজ.কমঃ
নাশকতার আশঙ্কায় বিএনপির দুই নেতাকে আটক করেছে মাগুরা পুলিশ।
রোববার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাগুরা সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, ৫ জানুয়ারি নাশকতার আশঙ্কায় রোববার ভোর রাতে অভিযান চালিয়ে মাগুরা মঘি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব (৫০) এবং পৌর বিএনপির সদস্য শিতারামপুর গ্রামের বাবর আলী মোল্ল্যাকে (৪৫) আটক করেছে সদর থানা পুলিশ।


