মাগুরায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

মাগুরানিউজ.কমঃ

images3

মাগুরা জেলার সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে মুক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও ১০ যাত্রী আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের কছুন্দিতে বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তার ঝিনাইদহ জেলার চন্ডিপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

আহতরা হলেন, সালাউদ্দিন (৪০), আইয়ুব আলী (৫০), স্বপন মিয়া (৪০), সাহা আলম (৪০), রিজিয়া খাতুন (৪৫), আবুল কালাম (৪০), জামাল (৩৫), মিরা বেগম (৩৮) ও রুবেল (২৭)। গুরুতর আহতাবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: