ওয়ালটন প্রিমিয়ার লিগে রুপগঞ্জ, কলাবাগান ও পারটেক্সের জয়

মাগুরানিউজ.কমঃ

লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে সেঞ্চুরি হাঁকানো সৈয়দ আশার আহমেদ জাইদি
লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে সেঞ্চুরি হাঁকানো সৈয়দ আশার আহমেদ জাইদি

মঙ্গলবার মাঠে গড়িয়েছে ওয়ালটন রেফ্রিজারেটর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিজেন্ড অব রুপগঞ্জ (সাবেক গাজী ট্যাংক ক্রিকেটার্স), কলবাগান ক্রীড়া চক্র ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিজেন্ড অব রুপগঞ্জ ২৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাবকে। প্রথমে ব্যাট করে রুপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রানের বড় সংগ্রহ দাঁড় করে। রুপগঞ্জের হয়ে সৈয়দ আশার আহমেদ জাইদি ১০৩ বলে ১৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার এই ইনিংসে ১৮টি চার ও ৫টি ছক্কার মার ছিল। এ ছাড়া ৭৮ রান করেন জহুরুল ইসলাম।

৩৫৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় ওল্ড ডিওএইচএস। রুপগঞ্জের হয়ে অলক কাপালি ৩টি উইকেট নেন। এ ছাড়া মোহাম্মদ শহিদ ও শরিফুল্লাহ ২টি করে উইকেট নেন।

এদিকে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে রোশান সিলভার ১১১ রানে ভর করে ৮ উইকেটে ২০০ রান সংগ্রহ করে পারটেক্স স্পোর্টিং ক্লাব। জবাবে ১৮৯ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফলে পারটেক্স জয় পায় ১০ রানে। পারটেক্সের মোহাম্মদ আজিম ও নুরুজ্জামান ৩টি করে উইকেট নেন।

বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথমে ব্যাট করে কলাবাগান ক্রীড়া চক্র ২৭৩ রান সংগ্রহ করে। কলাবাগানের হয়ে  মেহেদি মারুফ ৫৫ ও আসিফ আহমেদ ৬৩ রান করেন। ২৭৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৪ রানেই গুটিয়ে যায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফলে ১৩৯ রানে জয় পায় কলাবাগান।

বুধবার মুখোমুখি:
আবাহনী লিমিটেড – মোহামেডান
ব্রাদার্স ইউনিয়ন – কলাবাগান
প্রাইম ব্যাংক – ভিক্টোরিয়া

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: