মাগুরানিউজ.কমঃ
গতকাল মাগুরার পারনান্দুয়ালী চরপাড়া এলাকায় নবগঙ্গা নদীতে পানিতে ডুবে প্রাণ হারায় মাগুরা সরকারি কলেজের ছাত্রী ও মাগুরা শহরের সানমুন ক্লিনিকের মালিক বাবর আলীর মেয়ে উসরাত জাহান অশ্রু (১৮) ও একই পরিবারের মশিয়ার রহমানের মেয়ে ও মাগুরা সরকারী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মুমু (১৫)।
হাজারো শোকার্ত মানুষের উপস্থিতিতে আজ সম্পন্ন হলো বর্ষা ও মুমুর দাফন ।
মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় মাগুরা শহরে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষ। মাগুরা শহর জনসমুদ্রে পরিনত হয় বর্ষা ও মুমুর শেষ বিদায়ের জন্য।


