‘মধুমতি সেতু’র স্বপ্নপুরন। মাননীয় প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে মহম্মদপুরবাসীর অভিনন্দন

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48yu_4267031593851699161_n

মাগুরার মহম্মদপুর উপজেলাবাসীর দীর্ঘ প্রতিক্ষীত ও বহুল কাঙ্খিত মধুমতি নদীর উপর সেতু নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। সরজমিনে দেখা গেলো মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালীয়া বাঁশতলা খেয়াঘাট এলাকায় ব্রীজের কাজ চলছে পুরোদমে। প্রয়োজনীয় উপকরণ মজুদ ও শ্রমিকরা অবস্থান করছেন নদীপাড়ে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স-র‌্যানকেন কর্তৃপক্ষ ইতোমধ্যে নদীতীরে কৃষিজমি লীজ নিয়ে শ্রমিকদের থাকার জন্য আবাসন নির্মাণ ও মালপত্র রাখার জন্য নিরাপত্তা বেষ্টনি স্থাপন করেছেন। ট্রাক, যন্ত্রপাতি, পাথর, খোয়াসহ নির্মাণের প্রয়োজনীয় উপকরণ মজুদ করা রয়েছে। চলছে বিশাল কর্মযজ্ঞ।

দীর্ঘ প্রতিক্ষীত ও বহুল কাঙ্খিত মধুমতি নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় মহম্মদপুরবাসী বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে।

কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার কৃতি সন্তান মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. ডঃ শ্রী বীরেন শিকদার এমপি মহোদয়েরকে, যার অসীম প্রচেষ্টায় মহম্মদপুরবাসী তথা মাগুরাবাসীর প্রাপ্তির খাতায় জমা হলো ‘মধুমতি সেতু’।

এলাকাবাসীরা জানালেন, তাদের দীর্ঘদিনের দাবি ‘মধুমতি সেতু’। এলাকার কৃতি সন্তান ও সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. ডঃ শ্রী বীরেন শিকদার এমপি মহোদয়ের দীর্ঘ প্রচেষ্টার ফসল তাদের এই স্বপ্নের ‘মধুমতি সেতু’। মধুমতির দুই পাড়ের ১০ লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থায় সেতুবন্ধন তৈরি করবে এই সেতু। তাদের স্বপ্নের সেতুর সফল বাস্তবায়নে মহম্মদপুরবাসী মাননীয় মন্ত্রী মহোদয়কে আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরন করবে।

সচেতন নাগরিকসমাজের প্রতিনিধিরা জানান, মধুমতি সেতু মহম্মদপুরবাসীর ভাগ্যোন্নয়নে মাইল ফলক হয়ে থাকবে।” মহম্মদপুরবাসী অ্যাড. ডঃ শ্রী বীরেন শিকদারের প্রতি বিশেষ কৃতজ্ঞ তাদের এই দীর্ঘ প্রতিক্ষীত ও বহুল কাঙ্খিত মধুমতি নদীর উপর ব্রীজ নির্মাণের দাবি পুরন করায়। তারা আরো জানান মধুমতি ব্রিজ শুধু মহম্মদপুরবাসী ভাগ্যোন্নয়নেই নয়, বৃহৎ এলাকার জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। দ্রুতই বদলে যাবে এলাকার অর্থনৈতিক সামাজিক পেক্ষাপট।

মধুমতিতে ব্রিজ নির্মাণ সম্পন্ন হলে নদীর দুই পাড়ের ১০ লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থায় সেতুবন্ধন তৈরির পাশাপাশি অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে। একই সাথে মাগুরার মহম্মদপুর ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ব্যবসা বাণিজ্যের প্রসারসহ এলাকার উন্নয়নে মধুমতি ব্রিজটি অগ্রণী ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন, মধুমতিতে ব্রিজ সম্পন্ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষের ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, উত্তর-পূর্বাঞ্চলসহ ঢাকায় যাতায়াতে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: