মাগুরায় ফেনসিডিলসহ মাদক সম্রাট আমিরুলের স্ত্রী আটক

মাগুরানিউজ.কমঃ 

images (1)মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্র্যাক অফিস এলাকায় অভিযান চালিয়ে ২০৫ বোতল ফেনসিডিলসহ আরজিনা বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত আমিরুল ইসলামের স্ত্রী।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মানিক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল সকাল ৮টার দিকে পারনান্দুয়ালী এলাকায় মাদক ব্যবসায়ী আমিরুলের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই মাদক ব্যবসায়ীর টিনের ঘরে থাকা একটি বস্তায় তল্লাশি করে ২০৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

পরে আরজিনা বেগমকে আটক করা হয়। ফেনসিডিলগুলো তার হেফাজতে রাখা ছিল বলে তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় মাগুরা সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: