মাগুরানিউজ.কমঃ
কপাল মন্দ হলে যা হয়। শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে। আর তখনই রজার ফেদেরারকে পেয়ে বসল অসুস্থতায়।
পিঠের সমস্যার কারণে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নেন সুইস এই তারকা। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে না খেলেই মৌসুম শেষের এই টুর্নামেন্টের হ্যাটট্রিক শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ।
এদিকে, অসুস্থতার কারণে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে না পারায় ভীষণ হতাশ ফেদেরার। ১৭টি গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকার ভাষায়, ‘দুর্ভাগ্যবশত আমি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলার মতো ফিট ছিলাম না। এমনটা হবে আমি ভাবিনি। আমি চাইনি যে এভাবেই একটি শিরোপার স্বপ্ন শেষ হয়ে যাক। তবে শরীর সায় না দেওয়ায় আমাকে এমন সিদ্ধান্ত নিতে হলো।’


