মাগুরায় পৌর কর্মীদের খুলনা বিভাগীয় সম্মেলন

মাগুরানিউজ.কমঃ

10671353_1590932414472041_7924551155156515682_n

রাজস্ব খাত থেকে বেতন ভাতার দাবিতে মাগুরায় বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী ফেডারেশনের খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার মাগুরা আসাদুজ্জামান মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোল্লা আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিরি চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর এমপি।

10891770_1590932541138695_1995047904908036233_n

সম্মেলনে খুলনা বিভাগের ৩৭টি পৌরসভার মেয়রসহ কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। সম্মেলন থেকে জনগণের সেবাধর্মী পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা রাজস্ব খাতে নেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়।

মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন- মাগুরা পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুর, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাইদুল ইসলাম প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: